logo

Rainagar Darul Ulum Islamia Fazil Madrasha

মোবাইল নং: +8801714545348
ই‐মেইল: m113393@gmail.com
teacher

অধ্যক্ষ

মোহাম্মদ লুৎফর রহমানের বানী

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন রায়নগর স্লুইচ গেট বাজার সংলগ্ন চৌরাস্তার পাশে এক মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত। এটি ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠান দেশ ও জাতির মানবতার কল্যানে এবং ধর্মীয় শিক্ষা বিস্তারে অবদান রেখে আসছে । বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির যুগে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিজস্ব ডায়নামিক ওয়েবসাইট থাকা খুবই জরুরী। ডিজিটাল বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে রায়নগর ফাজিল মাদ্রাসা রাজবাড়ী আধুনিকতার এক ধাপ এগিয়ে যাবে ।আল্লাহর মেহেরবানীতে ওয়েবসাইট নতুন আঙ্গিকে চালু করতে পারায় আমরা আনন্দিত । মাদ্রাসার শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ ওয়েবসাইট ব্রাউজ করে প্রয়োজনীয় তথ্যাবলী সম্পর্কে জানতে পারবে ইন-শা আল্লাহ। 

অধ্যক্ষ
মোহাম্মদ লুৎফর রহমান  ,
Email: rahmanlutfar998@gmail.com,
মোবাঃ০১৭১৪-৫৪৫৩৪৮,
রায়নগর দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা , কালুখালী , রাজবাড়ী ।

teacher

সভাপতি

শংকর চন্দ্র বৈদ্য এর বানী

রায়নগর দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসাটি স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। যখন এই অঞ্চলে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, তখন সামাজিক  প্রয়োজনে ইসলামী শিক্ষার মূতিকাগার হিসেবে কতিপয় মহৎ ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটির জন্ম হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘ পরিক্রমায় অনেক চড়াই উৎরায়ের মধ্য দিয়ে আজ একটি সাবলীল ইসলামিক শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে। ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক বিশ্বমানের শিক্ষা বিনির্মাণের মহাসড়কে এই প্রতিষ্ঠানটি যেন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই আশীর্বাদ ব্যক্ত করছি।

শংকর চন্দ্র বৈদ্য 
সভাপতি , রায় নগর দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কালুখালী রাজবাড়ী ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) , রাজবাড়ী ।
মোবাইল নাম্বার ০১৭৪ ২২ ১১১৫৮


শ্রেণী শাখা ছাত্র ছাত্রী অন্যান্য মোট
ফাজিল ৩য় বর্ষ 11 8 0 19
ফাজিল ২য় বর্ষ 6 12 0 18
ফাজিল ১ম বর্ষ 8 10 0 18
আলিম ২য় বর্ষ 11 29 0 40
আলিম ১ম বর্ষ 8 16 0 24
দশম (বিজ্ঞান) Science 3 4 0 7
দশম (সাধারন) Humanities 13 19 0 32
নবম (বিজ্ঞান) Science 0 6 0 6
নবম (সাধারন) Humanities 11 26 0 37
অষ্টম 19 41 0 60
সপ্তম 26 55 0 81
ষষ্ঠ 24 55 0 79
পঞ্চম 10 14 0 24
চতুর্থ 13 15 0 28
তৃতীয় 9 11 0 20
দ্বিতীয় 10 15 0 25
প্রথম 8 12 0 20
মোট শিক্ষার্থীর সংখ্যা 538